বন্ধুদের দিয়ে খাবারের দাম কাটান: Anun-এর 'Price Chopping' আসলে কী?
খাবার কেনার আগে যদি একটু খেলাচ্ছলে দাম কমিয়ে ফেলা যেত, কেমন হতো? এই মজার আইডিয়া থেকেই এসেছে Anun-এর Price Chopping (প্রাইস চপিং)।
এটি একটি ভাইরাল সোশ্যাল গেম, যেখানে আপনার বন্ধুরা মিলে আপনার খাবারের দাম কেটে কেটে প্রায় শূন্যের কাছাকাছি নামিয়ে আনতে পারে!
কীভাবে খেলবেন Price Chopping?
চ্যালেঞ্জ শুরু করুন: অ্যাপের Price Chop সেকশন থেকে পছন্দের খাবারটি বেছে নিয়ে নামমাত্র ডিপোজিট দিয়ে গেম শুরু করুন।
শেয়ার লিংক পাঠান: অ্যাপ থেকে আপনার জন্য একটি সিক্রেট শেয়ার লিংক তৈরি হবে। এটি বন্ধুদের মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বা গ্রুপ চ্যাটে পাঠিয়ে দিন।
বন্ধুদের ক্লিক = দাম ড্রপ: আপনার বন্ধু ওই লিংকে ক্লিক করে মিনিমাম ডিপোজিট করলেই পণ্যের মূল দাম থেকে বড় বড় অংকের টাকা কেটে (Chop হয়ে) কমতে থাকবে!
টার্গেট ছুঁলেই ক্লেইম: দাম যখন একদম কমে তলানিতে নামবে, বা সময় শেষ হবে তখন বাকি নামমাত্র টাকা পরিশোধ করে খাবারটি ক্লেইম করে নিন।
গুরুত্বপূর্ণ নিয়ম:
আপনি চাইলে চপিং চলাকালীন সময়েও কিনতে পারেন সর্বশেষ চপ করা দামে অথবা সময় শেষ হওয়া অব্দিও অপেক্ষা করতে পারেন। প্রাইস চপ সফল হওয়ার পর আপনি ৩০ মিনিটের অর্ডারিং উইন্ডো পাবেন খাবারটি কাউন্টার থেকে পিকআপ বা রেস্টুরেন্টে ডাইন-ইন করার জন্য। বন্ধুদের সাথে আড্ডায় এমন গেম খেলে কম দামে খাওয়ার চেয়ে মজার আর কী হতে পারে?